একনজরে জেনে নিন কেমন ছিল রোমান সভ্যতার ইতিহাস
রোমান সভ্যতা:- প্রাচীন রোমান সভ্যতা পৃথিবীর সমৃদ্ধতম প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে অন্যতম একটি যার প্রথম উত্থান ঘটে খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দী র প্রথমভাগে ইতালীয় উপদ্বীপে । রোম শহরকে কেন্দ্র করে ভূমধ্যসাগরে র তীর বরাবর এই সভ্যতা বিকাশিত হতে থাকে, এবং কালক্রমে এটি প্রাচীন যুগের বৃহত্তম সাম্রাজ্যে পরিণত হয়। এই সভ্যতার স্থায়ীত্ব ছিল প্রায় বারো শতক এবং দীর্ঘ সময়ের পরিক্রমায় রোমান সভ্যতা একটি রাজতন্ত্র থেকে সম্ভ্রান্ত প্রজাতন্ত্র এবং পরবর্তীতে একটি একনায়কতন্ত্রী সাম্রাজ্যে পরিণত হয়। যুদ্ধজয় এবং ক্ষমতা প্রয়োগের মাধ্যমে এটি দক্ষিণ ইউরোপ, পশ্চিম ইউরোপ, এশিয়া মাইনর, উত্তর আফ্রিকা, উত্তর ইউরোপ এবং পূর্ব ইউরোপের একাংশকে এই শাসনাধীনের অন্তর্ভুক্ত করেছিল। মানচিত্রে রোমান সভ্যতার অবস্থান শুরুর দিকে রোমান সভ্যতা ছিল অনেকগুলো নগর রাষ্ট্রের সমষ্টি যা ছিল অনেকটা কনফেডারেশন প্রকৃতির। ইহা রোমান রিপাবলিক নামে পরিচিত। নির্বাচিত ও নির্ধারিত প্রতিনিধিদের পরামর্শে চলত রোমের শাসনব্যবস্থা। সেই যুগকে বলা হয়...